রাজনীতি

মোদির সফরে তিস্তা চুক্তি সই হবে, আশা বিএনপির

আবদুল্লাহ আল নোমান
আবদুল্লাহ আল নোমান

ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির আসন্ন ঢাকা সফরে তিস্তা চুক্তি সই হবে বলে আশা করছে বিএনপি— আর তা না হলে এর বিরুদ্ধে সোচ্চার থাকা হবে— জানিয়েছেন দলের ভাইস চেয়ারম্যান আবদুল্লাহ আল নোমান। সোমবার দুপুরে জাতীয় প্রেসক্লাবে পৃথক অনুষ্ঠানে এসব কথা বলে তিনি।

সরকার বিএনপিকে গণতান্ত্রিক স্পেস দিচ্ছে না বলেও অভিযোগ করেন বিএনপি নেতারা।

এরপরও আশা ছাড়েনি বিএনপি— নরেন্দ্র মোদির আসন্ন ঢাকা সফরে তিস্তা চুক্তি সই হবে আশা করে এ সফরে বাংলাদেশের প্রত্যাশা পূরণ না হলে এর বিরুদ্ধ সোচ্চার হবে বলেও হুঁশিয়ারি ঊচ্চারণ করেন দলের নেতারা।

আর নরেন্দ্র মোদির সফর নিয়ে অতি উৎসাহিত না হয়ে দেশের স্বার্থ রক্ষার আহ্বান জানিয়েছেন বিএনপি সমর্থিত শত নাগরিক কমিটির আহ্বায়ক অধ্যাপক এমাজ উদ্দিন আহমেদ।

আগামী ৬ জুন দুই দিনের সফরে ঢাকা আসছেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। ক্ষমতায় আসার পর মোদির বাংলাদেশ সফরের মধ্য দিয়ে তিস্তা চুক্তি সম্পাদনসহ দীর্ঘ দিন ধরে ঝুলে থাকা বেশ কিছু সমস্যার সমাধান হবে এমন প্রত্যাশা দেশের মানুষের।

কিন্তু রোববার নয়াদিল্লিতে এক সংবাদ সম্মেলনে মোদির এ সফরে তিস্তা চুক্তি সই হবে না বলে জানিয়েছেন ভারতের পররাষ্ট্রমন্ত্রী সুষমা স্বরাজ।

দেশটিভি/আরসি
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল:

এছাড়াও রয়েছে

রওশন এরশাদের সঙ্গে রাঙ্গা

বিদ্যুৎ বিপর্যয় নিয়ে বিরোধী দলের নেতারা যা বলছেন

এবার আরেক উপদেষ্টাকে অব্যাহতি দিলেন জিএম কাদের

জোর-জবরদস্তির নির্বাচন হবে, এমন মেসেজ পাচ্ছি: জিএম কাদের

আমরণ অনশনের ঘোষণা ইডেন ছাত্রলীগের বহিষ্কৃতদের

আলোচিত মহিউদ্দিন মহারাজের মনোনয়ন প্রত্যাহার

প্রধানমন্ত্রী সকল যড়যন্ত্র মোকাবিলা করে বীরদর্পে দেশকে এগিয়ে নিয়ে যাচ্ছে: মির্জা আজম

যা যা চাওয়া হয়েছে ভারত সব দিয়েছে: সেতুমন্ত্রী

সর্বশেষ খবর

স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার নারী দিবস উদযাপন

শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করলেন মোস্তাফিজুর রহমান

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ‘ইউল্যাব’ শিক্ষার্থীদের ফটোওয়াক

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ