বর্তমান সরকার অবৈধ দাবি করে আসন্ন বাজেট নিয়ে বিএনপির কোনো মন্তব্য নেই—জানিয়েছেন দলের আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক আসাদুজ্জামান রিপন।
মঙ্গলবার দুপুরে পল্টনে দলের কেন্দ্রীয় কার্যালয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে এ কথা বলেন তিনি।
‘বাজেটটা পেশ করা হবে কোথায়—এ প্রশ্ন রেখে আসাদুজ্জামান রিপন বলেন, সংসদে। এ সংসদ কি জনগণের ভোটে নির্বাচিত সংসদ না ! সুতরাং এ সংসদে কি পেশ করা হলো আর কি না হলো তাতে কিছু যায় আসে না। কারণ এ সরকারের তো জনগণের কাছে জবাবদিহিতা নেই।’
তিনি আরো বলেন , ‘আমাদের দলের তরফ থেকে শুধু বাজেট না ওভারঅল পুরো অর্থনীতি নানা বিষয় নিয়ে আপনাদের জানিয়ে থাকি বা আপনাদের কাছে অবস্থান তুলে ধরে থাকি। উপযুক্ত সময়েই আপনাদের সঙ্গে কথা বলা হবে।’
দেশটিভি/আরসি
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল: