রাজনীতি

রামপাল বিদ্যুৎকেন্দ্র অন্যত্র সরিয়ে নেয়ার আহ্বান বিএনপির

আসাদুজ্জামান রিপন
আসাদুজ্জামান রিপন

সুন্দরবন রক্ষায় বাগেরহাটের রামপাল কয়লাভিত্তিক বিদ্যুৎকেন্দ্র অন্যত্র সরিয়ে নেয়ার আহ্বান জানিয়েছে বিএনপির মুখপাত্র আসাদুজ্জামান রিপন। বৃহস্পতিবার বিকেলে রাজধানীর নয়াপল্টনে দলের কেন্দ্রীয় কার্যালয়ে আয়েজিত সংবাদ সম্মেলনে তিনি এ কথা বলেন।

রিপন বলেন, বিদ্যুৎ দরকার। বিদ্যুতের অনেক বিকল্প উৎসও আছে। তবে সুন্দরবনের কোনো বিকল্প নেই। সাড়ে ১৩০০ মেগাওয়াট বিদ্যুৎ উৎপাদনের জন্য ভবিষ্যতে যে ঝুঁকি দাঁড়াবে তা অত্যন্ত ভয়াবহ।

ইউনেসকোসহ দেশে-বিদেশে পরিবেশবাদীরা রামপাল বিদ্যুৎকেন্দ্র নিয়ে আপত্তি ও উদ্বেগ জানিয়ে আসছে— তবে সরকার একগুয়েমি থেকে সরছে না বলেও জানান তিনি।

বিএনপির মুখপাত্র আরো বলেন, সুন্দরবন এলাকার বাইরে দেশের যেকোনো জায়গায় এ বিদ্যুৎ প্রকল্প করা হলে বিএনপি আপত্তি করবে না। বিএনপিও চায় প্রকল্পটি হোক, তবে তা রামপালে নয়।

দেশটিভি/টিআরটি
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল:

এছাড়াও রয়েছে

রওশন এরশাদের সঙ্গে রাঙ্গা

বিদ্যুৎ বিপর্যয় নিয়ে বিরোধী দলের নেতারা যা বলছেন

এবার আরেক উপদেষ্টাকে অব্যাহতি দিলেন জিএম কাদের

জোর-জবরদস্তির নির্বাচন হবে, এমন মেসেজ পাচ্ছি: জিএম কাদের

আমরণ অনশনের ঘোষণা ইডেন ছাত্রলীগের বহিষ্কৃতদের

আলোচিত মহিউদ্দিন মহারাজের মনোনয়ন প্রত্যাহার

প্রধানমন্ত্রী সকল যড়যন্ত্র মোকাবিলা করে বীরদর্পে দেশকে এগিয়ে নিয়ে যাচ্ছে: মির্জা আজম

যা যা চাওয়া হয়েছে ভারত সব দিয়েছে: সেতুমন্ত্রী

সর্বশেষ খবর

স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার নারী দিবস উদযাপন

শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করলেন মোস্তাফিজুর রহমান

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ‘ইউল্যাব’ শিক্ষার্থীদের ফটোওয়াক

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ