রাজনীতি

খালেজা জিয়ার রাজনীতি জনবিচ্ছিন্ন-জামাত নির্ভর: বি.চৌধুরী

বি.চৌধুরী
বি.চৌধুরী

বিএনপি চেয়ারপারসন খালেজা জিয়ার রাজনীতি এখন জনবিচ্ছিন্ন ও জামাত নির্ভর বলে মন্তব্য করেছেন বিকল্পধারার সভাপতি ডা. বদরুদ্দোজা চৌধুরী।

শুক্রবার রাজধানীর এক হোটেলে সংসদ সদস্য মাঈদুল ইসলামের ‘আত্মসত্তার রাজনীতি ও আমার ভাবনা’ গ্রন্থের প্রকাশনা অনুষ্ঠানে তিনি এ কথা বলেন।

খালেদা জিয়ার জামাত নির্ভর রাজনীতির সমালোচনা করে বি.চৌধুরী বলেন, এ রাজনীতি বিএনপির প্রতিষ্ঠাতা জিয়াউর রহমানের আদর্শ থেকে অনেক দূরে।

এ সময় ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির সাম্প্রতিক ঢাকা সফরে তিস্তা চুক্তির বিষয়ে আলোচনা না হওয়ায় হতাশা প্রকাশ করেন তিনি।

এদিকে, আরেক অনুষ্ঠানে সমালোচনামুখর ও জ্ঞান চর্চাবিহীন রাজনীতি করার জন্য রাজনীতিকদের সমালোচনা করেন বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা অধ্যাপক এমাজউদ্দিন আহমেদ।

লেখাপড়া, চিন্তা-ভাবনা, জ্ঞানভিত্তিক চর্চায় পিছিয়ে আছে বর্তমান রাজনীতিবীদরা— উল্লেখ করে এমাজউদ্দিন বলেন, সমালোচনা নির্ভর নয় বরং অগ্রগতি নির্ভর রাজনীতির চর্চার করতে হবে সকল রাজনীতিবীদদের।

দেশটিভি/টিআরটি
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল:

এছাড়াও রয়েছে

রওশন এরশাদের সঙ্গে রাঙ্গা

বিদ্যুৎ বিপর্যয় নিয়ে বিরোধী দলের নেতারা যা বলছেন

এবার আরেক উপদেষ্টাকে অব্যাহতি দিলেন জিএম কাদের

জোর-জবরদস্তির নির্বাচন হবে, এমন মেসেজ পাচ্ছি: জিএম কাদের

আমরণ অনশনের ঘোষণা ইডেন ছাত্রলীগের বহিষ্কৃতদের

আলোচিত মহিউদ্দিন মহারাজের মনোনয়ন প্রত্যাহার

প্রধানমন্ত্রী সকল যড়যন্ত্র মোকাবিলা করে বীরদর্পে দেশকে এগিয়ে নিয়ে যাচ্ছে: মির্জা আজম

যা যা চাওয়া হয়েছে ভারত সব দিয়েছে: সেতুমন্ত্রী

সর্বশেষ খবর

স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার নারী দিবস উদযাপন

শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করলেন মোস্তাফিজুর রহমান

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ‘ইউল্যাব’ শিক্ষার্থীদের ফটোওয়াক

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ