রাজনীতি

মোদির ঢাকা সফরে স্বাক্ষরিত চুক্তিগুলো প্রকাশের দাবি

নোমান
নোমান

ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির ঢাকা সফরের সময় স্বাক্ষরিত চুক্তিগুলো জনগণের সামনে প্রকাশের দাবি জানিয়েছেন বিএনপির ভাইস চেয়ারম্যান আবদুল্লাহ আল নোমান। শনিবার জাতীয় প্রেসক্লাবে জাতীয়তাবাদী বন্ধুদল আয়োজিত শহীদ জিয়ার ৩৪তম শাহাদাৎ বার্ষিকী উপলক্ষে ও ভারতের প্রধানমন্ত্রীর বাংলাদেশ সফরে প্রত্যাশা ও প্রাপ্তি শীর্ষক অনুষ্ঠানে তিনি এ কথা বলেন।

মোদির সফরের মধ্যে দিয়ে ভারত লাভবান হলেও বাংলাদেশের কোনো লাভ হয়নি বলে অভিযোগ করেন নোমান।

তিনি বলেন, জনগণ আওয়ামী লীগের সঙ্গে নেই। তারা দেশে একটি সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচন দেখতে চায়। এ জনগণের সঙ্গে আওয়ামী লীগের অনেক নেতারাও আছে।

এদিকে, কেন্দ্রীয় কার্যালয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলনে বিএনপি'র আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক আসাদুজ্জামান খান রিপন অভিযোগ করেন, সরকার দেশে লুটপাটতন্ত্র চালু করে অর্থনীতিকে ধ্বংস করে দিচ্ছে।

রিপন বলেন, তিনি বলেন, জামায়াতের সঙ্গে বিএনপির জোট গণতান্ত্রিক ও ভোটের। এ জোট সম্পূর্ণ কৌশলগত। প্রত্যেকেই নিজস্ব রাজনীতি করে । বিএনপি জিয়াউর রহমানের দর্শনের রাজনীতি করে।

তিনি আরো বলেন, তিস্তা চুক্তি না করে সরকার দেশের স্বার্থ বিকিয়ে দিয়েছে। দেশে লুটপাটতন্ত্র চালু করে সরকার অর্থনীতিকে ধ্বংস করে দিচ্ছে।

এ সময় জিয়াউর রহমানের আদর্শের বিএনপি, অন্যকোনো দলের প্রভাবে রাজনীতি করে না বলেও মন্তব্য করেন বিএনপির এ নেতা।

দেশটিভি/এএ
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল:

এছাড়াও রয়েছে

রওশন এরশাদের সঙ্গে রাঙ্গা

বিদ্যুৎ বিপর্যয় নিয়ে বিরোধী দলের নেতারা যা বলছেন

এবার আরেক উপদেষ্টাকে অব্যাহতি দিলেন জিএম কাদের

জোর-জবরদস্তির নির্বাচন হবে, এমন মেসেজ পাচ্ছি: জিএম কাদের

আমরণ অনশনের ঘোষণা ইডেন ছাত্রলীগের বহিষ্কৃতদের

আলোচিত মহিউদ্দিন মহারাজের মনোনয়ন প্রত্যাহার

প্রধানমন্ত্রী সকল যড়যন্ত্র মোকাবিলা করে বীরদর্পে দেশকে এগিয়ে নিয়ে যাচ্ছে: মির্জা আজম

যা যা চাওয়া হয়েছে ভারত সব দিয়েছে: সেতুমন্ত্রী

সর্বশেষ খবর

স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার নারী দিবস উদযাপন

শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করলেন মোস্তাফিজুর রহমান

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ‘ইউল্যাব’ শিক্ষার্থীদের ফটোওয়াক

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ