সরকারের সদিচ্ছার অভাবেই এখনো পর্যন্ত খাদ্যে ভেজাল বন্ধ সম্ভব হচ্ছে না বলে মন্তব্য করেছেন বিরোধীদলীয় নেত্রী রওশন এরশাদ। সোমবার সকালে সংসদ ভবনের মিডিয়া সেন্টারে ‘খাদ্যে ভেজাল মিশ্রণের বিরুদ্ধে করণীয়’ শীর্ষক মতবিনিময় সভায় তিনি এ কথা বলেন।
রওশন বলেন, খাদ্য নিরাপত্তা নিশ্চিত ও মান রক্ষায় সরকারের একাধিক প্রতিষ্ঠান থাকলেও তাদের সমন্বয়ের অভাবের কারণেই এখনো পর্যন্ত খাদ্যে ভেজাল দূর করা যাচ্ছে না। এখনই এ অপরাধ চক্রকে নির্মূল করা না হলে এর ফলাফলের দায়ভার রাষ্ট্রকেই নিতে হবে বলেও জানান তিনি।
আসন্ন রমজানকে সামনে রেখে রাজধানীর অলি-গলিতে ছোট ইফতারির দোকানকে সরকারের অনুমোদন দেয়া নিয়ে প্রশ্ন তুলে তিনি খাদ্যে ভেজালের বিরুদ্ধে সকলকে প্রতিরোধ গড়ে তোলারও আহ্বান জানান।
দেশটিভি/টিআরটি
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল: