নিজদের অপকর্ম ফাঁসের ভয়ে সরকার গণমাধ্যমের কণ্ঠরোধ করতে চাইছে বলে অভিযোগ করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য হান্নান শাহ।
মঙ্গলবার ঢাকা রিপোর্টার্স ইউনিটির (ডিআরইউ) সাগর-রুনি মিলনায়তনে ‘সংবাদ পত্রের কালো দিবস’ উপলক্ষে আয়োজিত আলোচনা সভায় তিনি এ কথা বলেন।
সরকার আবারো বাকশাল ও স্বৈরশাসন প্রতিষ্ঠার ষড়যন্ত্রে লিপ্ত রয়েছে— উল্লেখ করে তিনি বলেন, ১৯৭৫ সালে বাকশাল সরকার আইন করে সংবাদপত্র বন্ধ করেছিল। বর্তমান ক্ষমতাসীনরা হুমকি-ধামকি দিয়ে সংবাদপত্র নিয়ন্ত্রণ করছে।
ক্ষমতাসীনেরা আইন করে না হলেও পরোক্ষভাবে সংবাদপত্র বন্ধ করে জাতির বিবেককে দাবিয়ে রাখতে চায় বলেও জানান তিনি।
দেশটিভি/এএ
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল: