রাজনীতি

জামাতের ডাকা ২৪ ঘণ্টার হরতাল চলছে

রাজধানীসহ দেশের বিভিন্ন স্থানে বিজিবি মোতায়েন

জামাত
জামাত

একাত্তরে মানবতাবিরোধী অপরাধে আলবদর কমান্ডার আলী আহসান মোহাম্মদ মুজাহিদকে মৃত্যুদণ্ডের রায়ের প্রতিবাদে সারাদেশে জামাতের ডাকা ২৪ ঘণ্টার হরতাল চলছে।

বুধবার সকাল ৬টা থেকে শুরু এ হরতাল বৃহস্পতিবার সকাল ৬টা পর্যন্ত চলবে। তবে হাসপাতাল, এম্বুলেন্স, ফার্মেসী ইত্যাদি হরতালের আওতামুক্ত রয়েছে।

জামাতের ডাকা হরতালের আগের দিন নিরাপত্তা জোরদার করতে রাজধানীসহ দেশের বিভিন্ন স্থানে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) মোতায়েন করা হয়েছে।

হরতালের কারণে রাজধানীর বিভিন্ন স্থানে টহল দিতে শুরু করেছেন বিজিবি সদস্যরা। নিরাপত্তার কারণে রাজধানীতে ১৮ প্লাটুন বিজিবি সদস্য মোতায়েন করা হয়েছে। মঙ্গলবার সন্ধ্যা থেকে বিজিবি সদস্যরা টহল দিতে শুরু করেছে।

এদিকে, জামাতের ডাকা হরতালে রাজধানীর আইন-শৃঙ্খলা স্বাভাবিক রয়েছে। রাজধানীর মোহাম্মদপুর, আসাদগেট, ফার্মগেট, বাংলামোটর, শাহবাগ, পল্টন ও নয়াপল্টন এলাকাগুলোতে রোজকার মতোই নগরবাসীকে কর্মমুখী দেখা গেছে।

আর নয়াপল্টন বিএনপি অফিসের নিচে নিরাপত্তার দায়িত্বে রয়েছে পুলিশের ২৭ সদস্যের একটি দল। এর মধ্যে নারী পুলিশ রয়েছেন ৭ জন।

এছাড়াও জামাতের ডাকা হরতালের চট্টগ্রামে ৬ প্লাটুন বিজিবি মোতায়েন করা হয়েছে। চট্টগ্রাম নগরী, সীতাকুণ্ড ও মিরসরাই এলাকায় বিজিবি মোতায়েন করা হয়।

উল্লেখ্য, মঙ্গলবার দুপুরে জামায়াতের ভারপ্রাপ্ত আমির মকবুল আহমাদ গণমাধ্যমে পাঠানো এক বিবৃতিতে এ হরতাল ঘোষণা করেন।

বিবৃতিতে মকবুল আহমাদ ঘোষিত এ কর্মসূচি শান্তিপূর্ণভাবে সফল করার জন্য দেশের বুদ্ধিজীবী, পেশাজীবী, আইনবিদ, শিক্ষাবিদ, সাংবাদিক, কৃষক, শ্রমিক, মেহনতি মানুষসহ সর্বস্তরের জনগণের প্রতি উদাত্ত আহ্বান জানান।

দেশটিভি/এএ
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল:

এছাড়াও রয়েছে

রওশন এরশাদের সঙ্গে রাঙ্গা

বিদ্যুৎ বিপর্যয় নিয়ে বিরোধী দলের নেতারা যা বলছেন

এবার আরেক উপদেষ্টাকে অব্যাহতি দিলেন জিএম কাদের

জোর-জবরদস্তির নির্বাচন হবে, এমন মেসেজ পাচ্ছি: জিএম কাদের

আমরণ অনশনের ঘোষণা ইডেন ছাত্রলীগের বহিষ্কৃতদের

আলোচিত মহিউদ্দিন মহারাজের মনোনয়ন প্রত্যাহার

প্রধানমন্ত্রী সকল যড়যন্ত্র মোকাবিলা করে বীরদর্পে দেশকে এগিয়ে নিয়ে যাচ্ছে: মির্জা আজম

যা যা চাওয়া হয়েছে ভারত সব দিয়েছে: সেতুমন্ত্রী

সর্বশেষ খবর

স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার নারী দিবস উদযাপন

শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করলেন মোস্তাফিজুর রহমান

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ‘ইউল্যাব’ শিক্ষার্থীদের ফটোওয়াক

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ