বিএনপি নেতৃত্বাধীন ২০ দলীয় জোট এখনো ভাঙেনি— দলটির নেতাদের এমন বক্তব্যে জোটটির করুণ অবস্থার প্রতিচ্ছবি প্রকাশ পেয়েছে— মন্তব্য করেছেন মহানগর আওয়ামী লীগ নেতারা।
রোববার সকালে রাজধানীর বঙ্গবন্ধু এভিনিউয়ের দলীয় কার্যালয়ে ২৩ জুন আওয়ামী লীগের প্রতিষ্ঠা বার্ষিকী উদযাপন উপলক্ষে কর্মসূচি সফল করতে বর্ধিত সভায় নেতারা এসব কথা বলেন।
খাদ্যমন্ত্রী কামরুল ইসলাম বলেন, বিএনপি বিলীন হয়ে যাওয়ার দিন বেশি খুব কাছে চলে এসেছে।
নেতারা আরো বলেন, ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির কাছে দেশে গণতন্ত্র নেই এমন অভিযোগ করে নিজেদের দেউলিয়াত্ব প্রকাশ করেছে বিএনপি।
আগামীতে খুব শিগগিরই অন্যান্য যুদ্ধাপরাধীদের রায় কার্যকর করা হবে বলেও মন্তব্য করেন নেতারা
দেশটিভি/আরসি
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল: