বিএনপি সমর্থিত উপজেলা চেয়ারম্যান, ভাইস চেয়ারম্যান ও বিভিন্ন পর্যায়ের স্থানীয় জনপ্রতিনিধিদের কৌশলে অপসারণের মধ্য দিয়ে সরকার স্থানীয় সরকার ব্যবস্থাকে ধ্বংসের মুখে ঠেলে দিচ্ছে বলে অভিযোগ করেছে বিএনপি।
বৃহস্পতিবার দুপুরে নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে সংবাদ সম্মেলনে এ অভিযোগ করেন দলের মুখপাত্র আসাদুজ্জামান রিপন।
সরকার নানাভাবে বিএনপিকে নিশ্চিহ্ন করার ষড়যন্ত্র করছে বলে দাবি করে রিপন বলেন, এ চেষ্টা কখনোই সফল হবে না।
গত কয়েক বছরে বিএনপির আন্দোলনের সময় দলের যেসব নেতাকর্মী নিখোঁজ হয়েছেন তাদের খুঁজে বের করতে সরকারকে যথাযথ উদ্যোগ নেয়ার আহ্বানও জানান তিনি।
দেশটিভি/এএ
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল: