খালেদা জিয়া বিএনপি ছাড়লেও জামাত ছাড়তে পারবেন না বলে মন্তব্য করেছেন আওয়ামী লীগের প্রচার সম্পাদক হাছান মাহমুদ। শুক্রবার সকালে জাতীয় প্রেসক্লাবে আওয়ামী লীগের প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষ্যে আয়োজিত আলোচনা সভায় তিনি এ কথা বলেন।
হাছান মাহমুদ বলেন, জামাতের সঙ্গে আছেন এটি জানাতেই বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়া দলটির ইফতার পার্টিতে যোগ দিয়েছেন।
এ সময় অভিযোগ করেন, খালেদা জিয়ার রাজনীতি দেশের জন্য নয়, নিজের জন্য।
তারেক রহমানকে নিয়ে এসে দেশ পরিচালোনার স্বপ্ন বিএনপি নেত্রীর পূরণ হবে বলেও জানান হাছান মাহমুদ।
দেশটিভি/টিআরটি
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল: