আন্তর্জাতিক বাজারের তেলের দামের সঙ্গে সমন্বয় রেখে বিদ্যুতের দাম কমিয়ে বাজেট পাসের আহ্বান জানিয়েছে বিএনপির মুখপাত্র আসাদুজ্জামান রিপন। সোমবার সকালে নয়াপল্টনে দলের কেন্দ্রীয় কার্যালয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে তিনি এ দাবি জানান।
রিপন বলেন, বেসরকারি বিদ্যুৎ কোম্পানিকে লাভবান করার জন্যই বিদ্যুতের মূল্য বৃদ্ধি করেছে সরকার। এ সময় বেসরকারি কোম্পানির সঙ্গে চুক্তিগুলো পুনর্মূল্যায়নের কথাও বলেন তিনি।
সেইসঙ্গে শিক্ষক ও বিচারকদের বেতন স্কেল বাড়ানোর আহ্বান জানিয়ে—বেসরকারি বিশ্ববিদ্যালয়ে ১০% ভ্যাট কমানোর দাবি জানান বিএনপির এ মুখপাত্র।
দেশটিভি/টিআরটি
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল: