রাজনীতি

ক্ষমতায় টিকে থাকতেই সরকার পুলিশকে আইনের ঊর্ধ্বে রেখেছে

খালেদা জিয়া
খালেদা জিয়া

পুলিশ বাহিনী সীমাহীন দুর্নীতি ও অপকর্ম করলেও শুধুমাত্র ক্ষমতায় টিকে থাকতেই সরকার তাদেরকে আইনের ঊর্ধ্বে রেখেছে- এমন অভিযোগ করেছেন বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া।

মঙ্গলবার রাজনীতিবিদ ও বিশিষ্ট নাগরিকদের সম্মানে আয়োজিত ২০ দলীয় জোটের শরীক দল লেবার পার্টির ইফতারে যোগ দিয়ে তিনি এ কথা বলেন।

ইফতারের আগে প্রধান অতিথির বক্তব্যে তিনি অভিযোগ করেন, দেশে অনেক সমস্যা থাকলেও, সে সবের সমাধানে কার্যকর ব্যবস্থা নিচ্ছে না সরকার বরং ক্ষমতা দীর্ঘায়িত করতে নির্ভর করছে পুলিশের ওপর। বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি), পুলিশসহ অন্যান্য আইনশৃঙ্খলা বাহিনীও দক্ষতার সঙ্গে কাজ করতে পারছে না। সরকার তাদের ধ্বংসের দ্বারপ্রান্তে নিয়ে গেছে।

তিনি আরো বলেন, সরকারের দুর্বল নীতির কারণে অন্যান্য আইন-শৃঙ্খলা বাহিনী অতীতের সুনাম অক্ষুণ্ণ রেখে কাজ করতে পারছে না।

এ সময় দেশে শান্তি ফেরাতে নির্দলীয় সরকারের অধীনে দ্রুত নির্বাচনের দাবি জানান খালেদা জিয়া।

দেশটিভি/এএ
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল:

এছাড়াও রয়েছে

রওশন এরশাদের সঙ্গে রাঙ্গা

বিদ্যুৎ বিপর্যয় নিয়ে বিরোধী দলের নেতারা যা বলছেন

এবার আরেক উপদেষ্টাকে অব্যাহতি দিলেন জিএম কাদের

জোর-জবরদস্তির নির্বাচন হবে, এমন মেসেজ পাচ্ছি: জিএম কাদের

আমরণ অনশনের ঘোষণা ইডেন ছাত্রলীগের বহিষ্কৃতদের

আলোচিত মহিউদ্দিন মহারাজের মনোনয়ন প্রত্যাহার

প্রধানমন্ত্রী সকল যড়যন্ত্র মোকাবিলা করে বীরদর্পে দেশকে এগিয়ে নিয়ে যাচ্ছে: মির্জা আজম

যা যা চাওয়া হয়েছে ভারত সব দিয়েছে: সেতুমন্ত্রী

সর্বশেষ খবর

স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার নারী দিবস উদযাপন

শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করলেন মোস্তাফিজুর রহমান

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ‘ইউল্যাব’ শিক্ষার্থীদের ফটোওয়াক

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ