বিশ্বব্যাংকের রিপোর্ট অনুযায়ী সরকারের নির্ধারিত সময়ের আগেই বাংলাদেশ নিম্ন মধ্যম আয়ের দেশ হিসেবে প্রতিষ্ঠিত হওয়াই বিশ্বের বুকে এক নতুন দৃষ্টান্ত স্থাপন করেছে–এ মন্তব্য করেছেন আওয়ামী লীগের প্রচার সম্পাদক হাছান হামমুদ।
বৃহস্পতিবার সকালে রাজধানীতে কবি সুফিয়া কামাল ও শহীদ জননী জাহানারা ইমাম স্মরণে আলোচনা সভায় এ কথা বলেন তিনি।
এ সময় বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার বক্তব্যের জবাবে তিনি বলেন, তারা সরকারের বিরুদ্ধে যতোই মিথ্যাচার করুক না কেন দেশের উন্নয়নের যাত্রা থামাতে পারবে না।
খালেদা জিয়াকে ডাইনি আখ্যায়িত করে সরকারের পরিণতি নিয়ে চিন্তা করার আগে নিজের পরিণতি নিয়ে ভাবার কথা বলেন আওয়ামী লীগেরে এ নেতা।
দেশটিভি/আরসি
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল: