রাজনীতি

বিচারের ভয়ে সুষ্ঠু নির্বাচন দিচ্ছে না সরকার: খালেদা জিয়া

 খালেদা জিয়া
খালেদা জিয়া

সরকারের লোকজন যে অন্যায়-অপকর্ম করেছে— বিচারের ভয়ে তাই সুষ্ঠু নির্বাচন দিচ্ছে না তারা- বলে অভিযোগ করেছেন বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া। বৃহস্পতিবার রাজধানীর একটি হোটেলে ২০ দলীয় জোটের শরীক দল ইসলামী ঐক্যজোটের ইফতারে যোগ দিয়ে তিনি এ কথা বলেন।

খালেদা জিয়া বলেন, সরকার উন্নয়নের কথা বললেও কর্মসংস্থানের অভাবে মানুষ অবৈধভাবে বিদেশে গিয়ে মৃত্যুর মুখে পতিত হচ্ছে।

আওয়ামী লীগের অত্যাচারে গোটা দেশ কারাগারে পরিণত হয়েছে— এমন মন্তব্য করে তিনি অভিযোগ করেন, সরকার নিজের স্বার্থে প্রশাসন ও বিচার বিভাগকে দলীয়করণ করেছে।

শুধুমাত্র ক্ষমতা টিকিয়ে রাখায় মনোযোগ দেয়ার কারণে সরকার মানুষের নিরাপত্তা দিতে পারছে না বলেও অভিযোগ করেন খালেদা জিয়া।

তিনি আরো বলেন, কর্মসংস্থানের অভাবে মানুষ এখন জীবনের ঝুঁকি নিচ্ছে।

গণতন্ত্র সমুন্নত রাখতে নতুন নির্বাচনের দাবি সত্ত্বেও সরকার সুষ্ঠু নির্বাচন দিতে ভয় পায় বলেও জানান বিএনপির চেয়ারপারসন।

দেশটিভি/টিআরটি
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল:

এছাড়াও রয়েছে

রওশন এরশাদের সঙ্গে রাঙ্গা

বিদ্যুৎ বিপর্যয় নিয়ে বিরোধী দলের নেতারা যা বলছেন

এবার আরেক উপদেষ্টাকে অব্যাহতি দিলেন জিএম কাদের

জোর-জবরদস্তির নির্বাচন হবে, এমন মেসেজ পাচ্ছি: জিএম কাদের

আমরণ অনশনের ঘোষণা ইডেন ছাত্রলীগের বহিষ্কৃতদের

আলোচিত মহিউদ্দিন মহারাজের মনোনয়ন প্রত্যাহার

প্রধানমন্ত্রী সকল যড়যন্ত্র মোকাবিলা করে বীরদর্পে দেশকে এগিয়ে নিয়ে যাচ্ছে: মির্জা আজম

যা যা চাওয়া হয়েছে ভারত সব দিয়েছে: সেতুমন্ত্রী

সর্বশেষ খবর

স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার নারী দিবস উদযাপন

শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করলেন মোস্তাফিজুর রহমান

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ‘ইউল্যাব’ শিক্ষার্থীদের ফটোওয়াক

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ