রাজনীতি

লতিফ সিদ্দিকীর সংসদ সদস্য পদ থাকবে: সুরঞ্জিত

সুরঞ্জিত
সুরঞ্জিত

দল থেকে বহিস্কৃত হলেও স্বতন্ত্র সাংসদ হিসেবে আব্দুল লতিফ সিদ্দিকীর সংসদ সদস্য পদ থাকবে এবং এ বিষয়টি স্পিকারকেই ঠিক করতে হবে বলে মন্তব্য করেছেন আওয়ামী লীগের উপদেষ্টা পরিষদের সদস্য সুরঞ্জিত সেনগুপ্ত। শুক্রবার রাজধানীর ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশন মিলনায়তনে আয়োজিত আলোচনা সভায় তিনি এ কথা বলেন।

দল থেকে বহিস্কার করা হলেও আব্দুল লতিফ সিদ্দিকী তার নির্বাচনী এলাকার জনগণের ভোটে নির্বাচিত প্রতিনিধি— উল্লেখ করে সুরঞ্জিত বলেন, স্বতন্ত্র হিসেবে তার সাংসদ পদ থাকবে।

এদিকে, মুক্তিযুদ্ধ জাদুঘরে আরেক আলোচনায় দলের প্রচার সম্পাদক হাছান মাহমুদ বলেন, ক্যাবিনেট মন্ত্রীর বিরুদ্ধে দেয়া আদালতের রায় প্রমাণ করে দেশের বিচার বিভাগ স্বাধীন।

হাছান মাহমুদ অভিযোগ করেন, ইফতার পার্টিতে অংশ নিয়ে বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার ক্রমাগতভাবে মিথ্যাচার করছেন।

বাংলাদেশ নিম্ন মধ্যম আয়ের দেশে উন্নীত হওয়াকে জাতির অর্জন বলে জানান আওয়ামী লীগ নেতারা। তবে এ ব্যাপারে সরকারকে অভিনন্দন না জানিয়ে রাজনৈতিক দলগুলো হীনমন্যতার পরিচয় দিয়েছে বলেও মন্তব্য করেন তারা।

দেশটিভি/টিআরটি
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল:

এছাড়াও রয়েছে

রওশন এরশাদের সঙ্গে রাঙ্গা

বিদ্যুৎ বিপর্যয় নিয়ে বিরোধী দলের নেতারা যা বলছেন

এবার আরেক উপদেষ্টাকে অব্যাহতি দিলেন জিএম কাদের

জোর-জবরদস্তির নির্বাচন হবে, এমন মেসেজ পাচ্ছি: জিএম কাদের

আমরণ অনশনের ঘোষণা ইডেন ছাত্রলীগের বহিষ্কৃতদের

আলোচিত মহিউদ্দিন মহারাজের মনোনয়ন প্রত্যাহার

প্রধানমন্ত্রী সকল যড়যন্ত্র মোকাবিলা করে বীরদর্পে দেশকে এগিয়ে নিয়ে যাচ্ছে: মির্জা আজম

যা যা চাওয়া হয়েছে ভারত সব দিয়েছে: সেতুমন্ত্রী

সর্বশেষ খবর

স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার নারী দিবস উদযাপন

শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করলেন মোস্তাফিজুর রহমান

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ‘ইউল্যাব’ শিক্ষার্থীদের ফটোওয়াক

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ