বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়া রাত ৯টায় দলের জ্যেষ্ঠ নেতাদের সঙ্গে বৈঠকে বসছেন।
সোমবার গুলশানে বিএনপির চেয়ারপারসনের রাজনৈতিক কার্যালয়ে ওই বৈঠক অনুষ্ঠিত হবে।
বিএনপির চেয়ারপারসনের প্রেস উইংয়ের সদস্য শায়রুল কবির খান এ তথ্য নিশ্চিত করেছেন।
দীর্ঘ তিন মাস নিজের কার্যালয়ে অবস্থানের পর গত ৫ এপ্রিল আদালত হয়ে বাসায় ফেরেন খালেদা জিয়া।
এরপর এটিই হবে দলের জ্যেষ্ঠ নেতাদের সঙ্গে তার প্রথম বৈঠক।
তবে বিভিন্ন সময়ে দলের নেতাদের সঙ্গে তিনি বিভিন্ন বিষয়ে আলোচনা করেছেন।
দেশটিভি/আরসি
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল: