হতাশা থেকে বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া উদ্ভট বক্তব্য রাখছেন বলে মন্তব্য করেছেন আওয়ামী লীগের উপদেষ্টা পরিষদের সদস্য সুরঞ্জিত সেনগুপ্ত। সোমবার রাজধানীর ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্স মিলনায়তনে আয়োজিত আলোচনা সভায় তিনি এ কথা বলেন।
বিচার বিভাগ সর্ম্পূণ স্বাধীন— উল্লেখ করে সুরঞ্জিত বলেন, সম্প্রতি ইফতার পার্টিতে সরকারের সমালোচনা করতে গিয়ে স্বাধীন বিচার বিভাগের বিরুদ্ধে বিএনপি নেত্রী বিদ্বেষপূর্ণ ও ভিত্তিহীন মন্তব্য করেছেন, যা অশোভন।
স্বাধীন বিচার ব্যবস্থার বিরুদ্ধে খালেদা জিয়ার বক্তব্য বিদ্বেষপূর্ণ ও ভিত্তিহীন বলেও মন্তব্য করেন তিনি।
এদিকে, রাজধানীতে আরেক অনুষ্ঠানে, বিএনপির আন্দোলনে পুলিশ পেট্রোলবোমায় মানুষ পুড়িয়ে মেরেছে— খালেদা জিয়ার এমন বক্তব্যের জন্য তার বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নিতে পুলিশ বাহিনীর প্রতি অনুরোধ জানিয়েছেন দলের প্রচার সম্পাদক হাছান মাহমুদ।
দেশকে আবারো খারাপ অবস্থায় নিতে বিএনপি নতুন পরিকল্পনা করছে— এমন আশঙ্কা প্রকাশ করে তিনি এর বিরুদ্ধে দলের নেতাকর্মীদের সতর্ক থাকার আহবান জানান।