রাজনীতি

জনগণের ক্ষমতায়ন ছাড়া দেশে অবাধ নির্বাচন অসম্ভব

নাজমুল হুদা
নাজমুল হুদা

জনগণের ক্ষমতায়ন ছাড়া দেশে অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচন কোনো দিনই সম্ভব নয় বলে মন্তব্য করেছেন বাংলাদেশ জাতীয় জোট-বিএনএফ এর চেয়ারম্যান ব্যারিষ্টার নাজমুল হুদা।

একই সঙ্গে নির্বাচনকে স্বচ্ছ ও অবাধ করতে নির্বাচন কমিশনকে একটি স্বনির্ভর শক্তিশালী আলাদা প্রতিষ্ঠান হিসেবে গড়ে তোলার আহ্বান জানান তিনি।

মঙ্গলবার সকালে জাতীয় প্রেসক্লাবে বিএনএফ আয়োজিত সুষ্ঠু ও অবাধ জাতীয় নির্বাচনের স্থায়ী রুপরেখা শীর্ষক আলোচনা সভায় তিনি এ কথা বলেন।

জনগণের শাসনকে সুসংহত করতে হলে নির্বাচন ব্যবস্থাকে নিচ্ছিদ্রভাবে স্বচ্ছ করতে হবে— মন্তব্য করে নাজমুল হুদা বলেন, কালো টাকার প্রভাব, সন্ত্রাস, ভোট কারচুপি, ব্যালট বাক্স ছিনতাইসহ এ ধরণের অসদাচরণ থেকে মুক্ত করা না গেলে গণতন্ত্র মুখ থুবড়ে পড়বে।

স্বচ্ছ নির্বাচনের পূর্ব শর্ত স্বচ্ছ ভোটার তালিকা— উল্লেখ করে তিনি আরো বলেন, ৭ দিনের মধ্যে ভোটার তালিকা হালনাগাদ করতে হবে।

নির্বাচন কমিশনকে নিরপেক্ষ করতে হলে সরকারের উপর থেকে সব নির্ভরশীলতা কমানোর আহ্বান জানিয়ে নাজমুল হুদা বলেন, ভোটার পরিচয়পত্র, নির্বাচনী ব্যয় সংকোচন, নির্বাচনী ট্রাইব্যুনালকে আইন প্রয়োগে আরো শক্তিশালী করতে হবে।

দেশটিভি/টিআরটি
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল:

এছাড়াও রয়েছে

রওশন এরশাদের সঙ্গে রাঙ্গা

বিদ্যুৎ বিপর্যয় নিয়ে বিরোধী দলের নেতারা যা বলছেন

এবার আরেক উপদেষ্টাকে অব্যাহতি দিলেন জিএম কাদের

জোর-জবরদস্তির নির্বাচন হবে, এমন মেসেজ পাচ্ছি: জিএম কাদের

আমরণ অনশনের ঘোষণা ইডেন ছাত্রলীগের বহিষ্কৃতদের

আলোচিত মহিউদ্দিন মহারাজের মনোনয়ন প্রত্যাহার

প্রধানমন্ত্রী সকল যড়যন্ত্র মোকাবিলা করে বীরদর্পে দেশকে এগিয়ে নিয়ে যাচ্ছে: মির্জা আজম

যা যা চাওয়া হয়েছে ভারত সব দিয়েছে: সেতুমন্ত্রী

সর্বশেষ খবর

স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার নারী দিবস উদযাপন

শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করলেন মোস্তাফিজুর রহমান

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ‘ইউল্যাব’ শিক্ষার্থীদের ফটোওয়াক

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ