রাজনীতি

সুবিধামতো সময়ে ওমরাহ করতে যাবেন খালেদা জিয়া

খালেদা জিয়া
খালেদা জিয়া

রোজায় বা ঈদের পরে সুবিধামতো সময়ে ওমরাহ পালন করতে যাবেন বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়া বলে জানিয়েছেন বিএনপির আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক আসাদুজ্জামান রিপন। বৃহস্পতিবার দুপুরে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে তিনি এ কথা বলেন।

রিপন বলেন, সৌদি সরকার প্রতি বছরের মতো এবারও যথাযথ সম্মানের সঙ্গে বিএনপির চেয়ারপারসনকে আমন্ত্রণ জানিয়েছেন। প্রতি বছরই রমজানে তিনি ওমরাহ পালন করেন।

এবার রমজানের শুরু থেকেই খালেদা জিয়ার শরীর ভালো যাচ্ছে না, তার না যাওয়ারও চিন্তা ছিল— উল্লেখ করে তিনি বলেন, সে কারণে ‘হয়তো’ এবার তিনি ওমরাহ পালনে যাচ্ছেন না। তবে এটি একান্তই তার ব্যক্তিগত ব্যাপার।

এটি কোনো রাজনৈতিক ব্যাপার নয়— মন্তব্য করে বিএনপির এ নেতা আরো বলেন, খালেদা জিয়ার আমন্ত্রণ এখনো ‘ভেরি মাচ ভ্যালিড’ রয়েছে। যেকোনো সময় তিনি ও তার পরিবারের সদস্যরা ওমরাহ পালনে যাবেন।

তিনি অভিযোগ করেন, খালেদা জিয়ার ওমরাহ পালনে না যাওয়া নিয়ে বিভিন্ন গণমাধ্যম অনুমানভিত্তিক সংবাদ পরিবেশন করছে। কোনো কোনো গণমাধ্যম লিখেছে তারেক রহমান সৌদি আরবের ভিসা না পাওয়ায় খালেদা জিয়া যাচ্ছেন না—এ বিষয়টি ঠিক নয়।

গতকাল বুধবার ওমরাহ পালনের উদ্দেশে ঢাকা ছাড়ার কথা থাকলেও তিনি যাননি। শেষ মুহূর্তে তার এ সফর স্থগিত করা নিয়ে নানা গুঞ্জন চলছে।

দেশটিভি/টিআরটি
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল:

এছাড়াও রয়েছে

রওশন এরশাদের সঙ্গে রাঙ্গা

বিদ্যুৎ বিপর্যয় নিয়ে বিরোধী দলের নেতারা যা বলছেন

এবার আরেক উপদেষ্টাকে অব্যাহতি দিলেন জিএম কাদের

জোর-জবরদস্তির নির্বাচন হবে, এমন মেসেজ পাচ্ছি: জিএম কাদের

আমরণ অনশনের ঘোষণা ইডেন ছাত্রলীগের বহিষ্কৃতদের

আলোচিত মহিউদ্দিন মহারাজের মনোনয়ন প্রত্যাহার

প্রধানমন্ত্রী সকল যড়যন্ত্র মোকাবিলা করে বীরদর্পে দেশকে এগিয়ে নিয়ে যাচ্ছে: মির্জা আজম

যা যা চাওয়া হয়েছে ভারত সব দিয়েছে: সেতুমন্ত্রী

সর্বশেষ খবর

স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার নারী দিবস উদযাপন

শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করলেন মোস্তাফিজুর রহমান

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ‘ইউল্যাব’ শিক্ষার্থীদের ফটোওয়াক

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ