কারামুক্তির পর হাসপাতালে চিকিৎসা নিয়ে বাসায় ফিরেছেন বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।
বৃহস্পতিবার সকাল সাড়ে ৯টার দিকে রাজধানীর গুলশানে ইউনাইটেড হাসপাতাল ছেড়ে উত্তরার বাসায় গেছেন বিএনপির এ নেতা।
ঈদের পর চিকিৎসার জন্য বিদেশে যাওয়ার কথা রয়েছে ফখরুলের।
এরইমধ্যে তিনি ও তার স্ত্রী রাহাত আরা বেগম সিঙ্গাপুর ও যুক্তরাষ্ট্র দূতাবাসে ভিসার আবেদন করেছেন।
নাশকতার ৭ মামলায় ছয় মাসের বেশি সময় কারাগারে থাকার পর সর্বোচ্চ আদালত থেকে জামিন পান ফখরুল।
এরপর মঙ্গলবার বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ের প্রিজন সেল থেকে তাকে মুক্তি দেয়া হয়। কারাবাসের সময় সেখানেই চিকিৎসা নেন তিনি।
দেশটিভি/আরসি
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল: