রাজনীতি

মঙ্গল-বুধবার বিক্ষোভ কর্মসূচি পালন করবে ছাত্রদল

ছাত্রদল
ছাত্রদল

ছাত্রদল সভাপতি রাজীব আহসানকে গ্রেপ্তারের প্রতিবাদে মঙ্গল ও বুধবার দু'দিনের বিক্ষোভ কর্মসূচি ঘোষণা করেছে সংগঠনটি। সোমবার দুপুরে নয়াপল্টনে কেন্দ্রীয় কার্যালয়ে সংবাদ সম্মেলনে ছাত্রদল থেকে এ ঘোষণা দেয়া হয়।

এ সময় রাজীব আহসানের মুক্তি দাবির পাশাপাশি দেশের সকল শিক্ষাপ্রতিষ্ঠান অচল করে দেয়ার হুঁশিয়ারিও দিয়েছে ছাত্রদল।

মঙ্গলবার সারাদেশে সকল জেলা, মহানগর ও বিশ্ববিদ্যালয়ে এবং বুধবার সকল থানা, পৌর ও কলেজে বিক্ষোভ কর্মসূচির কথা জানানো হয়। দাবি করা হয় ছাত্রদল সভাপতি মাদক বহন না করলেও সংগঠনের জনপ্রিয়তাকে হেয় করতেই ষড়যন্ত্রমূলকভাবে তাকে গ্রেপ্তার করা হয়েছে।

এছাড়া, দল গোছানোর প্রক্রিয়া বাধাগ্রস্ত করা এবং বিএনপিসহ অন্যান্য সহযোগি সংগঠন সাংগঠনিকভাবে পঙ্গু করতে পিরকল্পিতভাবে ঈদের পরপরই এ ধরনের ঘটনা ঘটানো হয়েছে বলেও আশঙ্কা করা হয় সংবাদ সম্মেলনে।

দেশটিভি/টিআরটি
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল:

এছাড়াও রয়েছে

রওশন এরশাদের সঙ্গে রাঙ্গা

বিদ্যুৎ বিপর্যয় নিয়ে বিরোধী দলের নেতারা যা বলছেন

এবার আরেক উপদেষ্টাকে অব্যাহতি দিলেন জিএম কাদের

জোর-জবরদস্তির নির্বাচন হবে, এমন মেসেজ পাচ্ছি: জিএম কাদের

আমরণ অনশনের ঘোষণা ইডেন ছাত্রলীগের বহিষ্কৃতদের

আলোচিত মহিউদ্দিন মহারাজের মনোনয়ন প্রত্যাহার

প্রধানমন্ত্রী সকল যড়যন্ত্র মোকাবিলা করে বীরদর্পে দেশকে এগিয়ে নিয়ে যাচ্ছে: মির্জা আজম

যা যা চাওয়া হয়েছে ভারত সব দিয়েছে: সেতুমন্ত্রী

সর্বশেষ খবর

স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার নারী দিবস উদযাপন

শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করলেন মোস্তাফিজুর রহমান

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ‘ইউল্যাব’ শিক্ষার্থীদের ফটোওয়াক

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ