বর্তমান সরকার প্রশাসনে দলীয়করণ বিশ্বাস করে না বরং দল ও প্রশাসন আলাদাভাবেই তাদের কাজ করবে—এ দুইয়ের মধ্যে সংঘাতের কারণ নেই বলে জানিয়েছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও জনপ্রশাসন মন্ত্রী সৈয়দ আশরাফুল ইসলাম।
মঙ্গলবার বঙ্গবন্ধুর ৪০তম মৃত্যুবার্ষিকী পালন উপলক্ষে প্রস্তুতি সভা শেষে তিনি এ কথা বলেন।
আশরাফুল ইসলাম বলেন, কে বা কারা বিএনপি ভাঙার চেষ্টা করছে সে বিষয়ে কোনো তথ্য তার জানা নেই। আবদুল লতিফ সিদ্দিকীর বিষয়ে দলের অবস্থান খুব শিগগিরই নির্বাচন কমিশনের কাছে তুলে ধরা হবে। এ বিষয়ে প্রয়োজনে যুক্তিতর্কও উপস্থাপন করা হবে।
এর আগে, আওয়ামী লীগের ধানমণ্ডি কার্যালয়ে আয়োজিত এ বৈঠকে আওয়ামী লীগ ও এর সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ অংশ নেয়।
দেশটিভি/টিআরটি
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল: