দেশে গণতন্ত্র এবং উন্নয়নের ধারা অব্যাহত রাখতে বিএনপিকে সংঘাত ও বিভ্রান্তির রাজনীতি পরিহার করতে আহবান জানিয়েছেন আওয়ামী লীগের উপদেষ্টা পরিষদের সদস্য সুরঞ্জিত সেনগুপ্ত।
শুক্রবার সকালে রাজধানীতে চলমান রাজনীতি নিয়ে আয়োজিত আলোচনা সভায় তিনি এ কথা বলেন।
এছাড়া সড়ক দুর্ঘটনা রোধে সরকারকে আরো জোরালো পদক্ষেপ নেয়ার আহ্বানও জানান তিনি।
এদিকে, শিল্পকলা একাডেমীতে অপর আলোচনা সভায় আওয়ামী লীগ প্রচার ও প্রকাশনা সম্পাদক হাছান মাহমুদ বিএনপি নেত্রীকে ১৫ আগষ্ট বঙ্গবন্ধুর শাহাদাত বাষির্কীতে জন্মদিন পালন থেকে বিরত থাকার আহবান জানান।
দেশটিভি/টিআরটি
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল: