দেশে গণতন্ত্র, আইনের শাসন এবং মানবাধিকার নেই— উল্লেখ করে বিএনপির মুখপাত্র আসাদুজ্জামান রিপন বলেন, সরকার বন্দুকের জোরে ক্ষমতায় টিকে আছে।
শুক্রবার সকালে নয়াপল্টনে বিএনপি'র কেন্দ্রীয় কার্যালয়ে সংবাদ সম্মেলনে তিনি এ কথা বলেন।
এছাড়া, দেশে আইন-শৃঙ্খলা পরিস্থিতির চরম অবনতি হয়েছে বলেও দাবি করেন রিপন।
শনিবার ছাত্রলীগের সম্মেলনে ছাত্রদলকে আমন্ত্রন জানানোয় স্বাগত জানান তিনি।
ছাত্রদল ওই সম্মেলনে যোগ দিতে চায় জানিয়ে— সংগঠনটির সভাপতি রাজীব আহসানের মুক্তি দাবি জানানো হয় সংবাদ সম্মেলনে।
দেশটিভি/টিআরটি
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল: