বিএনপিকে চাপের মধ্যে রাখতে যেয়ে সরকার নিজেই চাপের মুখে রয়েছে বলে মন্তব্য করেছেন বিএনপির মুখপাত্র আসাদুজ্জামান খান রিপন।
শনিবার দুপুরে রাজধানীর নয়াপল্টনে দলের কেন্দ্রীয় কার্যালয়ে জাতীয়বাদী আইনজীবীদল আয়োজিত সংবাদ সম্মেলেন তিনি এ বলেন।
মামলা দিয়ে সরকার বিরোধীদলকে দুর্বল করার চেষ্টা করছে— উল্লেখ করে রিপন বলেন, সরকার এ পদক্ষেপ নিয়ে ভূল করছে, এতে করে সরকারেরই ভাবমূর্তি ক্ষুণ্ণ হবে।
এ সময় নির্বাচন কমিশনকে পুর্নগঠন ও ঢেলে সাজানো ও জাতীয় বিভিন্ন ইস্যুতে সংলাপ করতে সরকারের প্রতি আহ্বান জানান বিএনপির এ নেতা।
দেশটিভি/এএ
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল: