নির্বাচন কমিশনকে (ইসি) দলবাজ ও পক্ষপাতদুষ্ট মন্তব্য করে তাদের পদত্যাগ দাবি জানিয়েছেন বিএনপির মুখপাত্র আসাদুজ্জামান রিপন।
সোমবার নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে তিনি এ কথা বলেন।
রিপন বলেন, ভোটার তালিকা হালনাগাদের পাশাপাশি ১৫ থেকে ১৭ বছর বয়সীদের তথ্য সংগ্রহ করার পেছনে নির্বাচন কমিশনের দুরভীসন্ধী রয়েছে।
কমিশন স্বেচ্ছায় পদত্যাগ না করলে সাংবিধানিক ক্ষমতাবলে প্রধান নির্বাচন কমিশনারসহ অন্যান্য কমিশনারদের অভিসংশন করতে রাষ্ট্রপতির প্রতি আহ্বানও জানানা বিএনপির মুখপাত্র।
বর্তমান নির্বাচন কমিশনকে বিতর্কিত—মন্তব্য করে তাদের অধীনে ভবিষ্যতে কোনো রাজনৈতিক দল নির্বাচনে অংশ নেবে কি-না সে আশঙ্কাও প্রকাশ করেন বিএনপির এ নেতা।
দেশটিভি/টিআরটি
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল: