রাজনীতি

সাকার রায় রাজনৈতিক প্রতিহিংসামূলক: রিপন

রিপন
রিপন

উচ্চ আদালতে দলের স্থায়ী কমিটির সদস্যের মৃত্যুদণ্ডাদেশ বহাল থাকার পর এ রায়কে রাজনৈতিক প্রতিহিংসামূলক বলে প্রতিক্রিয়া জানিয়েছে বিএনপির মুখপাত্র আসাদুজ্জামান রিপন। এমন রায়ে দল হতাশ, বিস্মিত এবং মর্মাহত বলেও জানান তিনি।

বুধবার সাকা চৌধুরীর রায়ের পর প্রতিক্রিয়া জানাতে কেন্দ্রীয় কার্যালয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে তিনি এ কথা বলেন।

সাকা চৌধুরীর দণ্ডাদেশ বহাল থাকলেও বিষয়টি বিচারাধীন থাকায় তার বিষয়ে দল এখনই কোনো সিদ্ধান্ত নেবে না বলেও জানান রিপন।

সংবাদ সম্মেলনে দলের মুখপাত্র আরো বলেন জানান, সালাউদ্দিন কাদের চৌধুরী ন্যায়বিচার পাননি। বিচারকে প্রতিহিংসামূলক বলেও দাবি করেন তিনি।

এছাড়া, দলের স্থায়ী কমিটির সদস্য ব্যারিস্টার জমির উদ্দিন সরকার গণমাধ্যমে এক প্রতিক্রিয়ায় জানান, যে তারা, এ রায়ে হতাশাগ্রস্ত, দু:খিত এবং মর্মাহত। রিভিউ করলে এ রায় টিকবে না বলেও আশাবাদ ব্যক্ত করেন তিনি।

এর আগে ২০১৩ সালের অক্টোবরেও আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে সালাউদ্দিন কাদের চৌধুরীকে মৃত্যুদণ্ডাদেশ দেয়ার পর সংবাদ সম্মেলন করে বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছিলেন, রায়ে তারা বিস্মিত। ওই সময় বিক্ষোভ কর্মসূচি দেয়া হলেও এবার উচ্চ আদালত মৃত্যুদণ্ডাদেশ বহাল রাখার পর কোনো কর্মসূচি দেয়নি বিএনপি।

দেশটিভি/টিআরটি
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল:

এছাড়াও রয়েছে

রওশন এরশাদের সঙ্গে রাঙ্গা

বিদ্যুৎ বিপর্যয় নিয়ে বিরোধী দলের নেতারা যা বলছেন

এবার আরেক উপদেষ্টাকে অব্যাহতি দিলেন জিএম কাদের

জোর-জবরদস্তির নির্বাচন হবে, এমন মেসেজ পাচ্ছি: জিএম কাদের

আমরণ অনশনের ঘোষণা ইডেন ছাত্রলীগের বহিষ্কৃতদের

আলোচিত মহিউদ্দিন মহারাজের মনোনয়ন প্রত্যাহার

প্রধানমন্ত্রী সকল যড়যন্ত্র মোকাবিলা করে বীরদর্পে দেশকে এগিয়ে নিয়ে যাচ্ছে: মির্জা আজম

যা যা চাওয়া হয়েছে ভারত সব দিয়েছে: সেতুমন্ত্রী

সর্বশেষ খবর

স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার নারী দিবস উদযাপন

শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করলেন মোস্তাফিজুর রহমান

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ‘ইউল্যাব’ শিক্ষার্থীদের ফটোওয়াক

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ