আগামী জাতীয় নির্বাচন সংবিধান অনুযায়ী হবে—উল্লেখ করে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সৈয়দ আশরাফুল ইসলাম বলেন, এ বিষয়ে বিএনপির বক্তব্য এখনো পরিস্কার নয়।
শুক্রবার শিল্পকলা একাডেমিতে শোকের মাস আগস্ট উপলক্ষ্যে বঙ্গবন্ধুর রাজনৈতিক জীবনের বিভিন্ন ছবি নিয়ে যুবলীগের মাসব্যাপী কর্মসূচির উদ্বোধনী অনুষ্ঠানে সাংবাদিকদের তিনি এ কথা বলেন।
এ সময় সৈয়দ আশরাফ আশা প্রকাশ করেন, এবার নির্বাচনে অংশ না নিয়ে যে ভুল করেছেন আগামীতে সে ভুল করবেন না বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া।
অনুষ্ঠানে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি মধ্যবর্তী নির্বাচন নিয়ে কোনো কথা না বললেও আগামী নির্বাচন সংবিধান অনুযায়ী হবে— আর এতে সব দল অংশ নেবে বলে আশা প্রকাশ করেন।
এদিকে, রাজধানীর ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্স মিলনায়তনে আয়োজিত আলোচনা সভায় দলের উপদেষ্টা পরিষদের সদস্য সুরঞ্জিত সেনগুপ্ত বলেন, টিকে থাকতে হলে বিএনপিকে তার রাজনৈতিক অবস্থান পরিবর্তন করতে হবে।