এ সরকারের অধীনেই নির্বাচন হবে—সম্প্রতি আওয়ামী লীগ নেতা সৈয়দ আশরাফের এমন মন্তব্যে হতাশা প্রকাশ করে বিএপির মুখপাত্র আসাদুজ্জামান রিপন বলেন, চলমান সংকট নিরসনে নিরপেক্ষ সরকারের অধীনে নির্বাচনের কোনো বিকল্প নেই।
শনিবার দুপুরে রাজধানীর নয়াপল্টনে কেন্দ্রীয় কার্যালয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে তিনি এ কথা বলেন।
বাংলাদেশে ১৬২টি ছিটমহলের বিলুপ্তি এবং প্রায় ৫২ হাজার বাসিন্দা নাগরিক অধিকার ফিরে পাওয়ায় সরকারকে স্বাগত জানিয়ে রিপন বলেন, বিলুপ্ত ছিটমহল এলাকার বাসিন্দাদের শিক্ষা-স্বাস্থ্যসহ সকল নাগরিক সুযোগ-সুবিধা নিশ্চিত করতে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করতে হবে সরকারকে।
দেশটিভি/এএ
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল: