বিএনপি নির্বাচন বর্জনের রাজনীতি নয়— বরং গণতন্ত্র সমুন্নত রাখতে সুষ্ঠু নির্বাচনের মাধ্যমে জনগণের ক্ষমতায়নে বিশ্বাস করে বলে মন্তব্য করেন দলটির নেতারা বিএনপির মুখপাত্র আসাদুজ্জামান রিপন। শত ষড়যন্ত্রেও বিএনপি বিলুপ্ত হবে না বলে জানান তিনি।
রোববার নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে বিএনপির নির্বাচনে যাওয়া না যাওয়া এবং দলটির ভবিষ্যৎ নিয়ে আওয়ামী লীগের সাধারণ সম্পাদকের মন্তব্যের পাল্টা প্রতিক্রিয়ায় তিনি এ কথা বলেন।
রিপন বলেন, বিএনপি সবসময়ই নির্বাচনমুখি দল এবং এ দলকে নিশ্চিহ্ন করা যাবে না।
এরআগে জাতীয় প্রেসক্লাবে আয়োজিত সেমিনারে বিএনপি সমর্থিত শত নাগরিক কমিটির আহ্বায়ক অধ্যাপক ড. এমাজ উদ্দিন আহমেদ গণতন্ত্র, মানবাধিকার এবং আইন-শৃঙ্খলা পরিস্থিতি নিয়ে সরকারের সমালোচনা করেন।
মধ্যবর্তী নির্বাচন নয় বরং যত দ্রুত সম্ভব একটি অবাধ-সুষ্ঠু নতুন নির্বাচনের দাবি জানান তিনি।
অনুষ্ঠানে বিএনপির স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খান বলেন, সরকারের জোর করে ক্ষমতায় টিকে থাকার মানসিকতার কারণেই দেশে গণতন্ত্র ও আইনের শাসন বলে কিছু নেই।