বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া একাত্তরের পরাজিত শক্তিকে সঙ্গে নিয়ে অতীতের মতো এখনো সন্ত্রাসী কর্মকাণ্ড অব্যাহত রেখেছেন বলে মন্তব্য করেছেন আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মাহবুব-উল আলম হানিফ।
মঙ্গলবার সকালে রাজধানীর ওয়াপদা ভবন প্রাঙ্গনে জাতীয় শোক দিবস উপলক্ষে আয়োজিত সমাবেশে তিনি এ কথা বলেন।
বিএনপি মুক্তিযুদ্ধের পক্ষের কোনো দল নয়— মন্তব্য করে বঙ্গবন্ধু হত্যার মূল মদতদাতা জিয়াউর রহমান ছিলেন বলেও মন্তব্য করেন হানিফ।
মধ্যবর্তী নির্বাচন জনগণ চায় না— উল্লেখ করে দেশের উন্নয়নে যারা বাধা সৃষ্টি করতে চায় তাদের বিরুদ্ধে প্রতিরোধ গড়ে তোলার আহ্বান জানান আওয়ামী লীগের এ নেতা।
দেশটিভি/টিআরটি
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল: