দেশে গুম, খুন বন্ধে সরকার এবং জাতিসংঘের হস্তক্ষেপ চেয়েছে বিএনপি। মঙ্গলবার নয়াপল্টনের কেন্দ্রীয় কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে এ কথা বলেন বিএনপির মুখপাত্র আসাদুজ্জামান খান রিপন।
দেশে গণতন্ত্র না থাকায় বর্তমান সরকার চলমান গুম, খুন ও অপহরণ ঠেকাতে ব্যর্থ হয়েছে বলে অভিযোগ করে রিপন বলেন, এ ঘটনায় সরকারের ভাবমূর্তি নষ্ট হওয়ায় বিএনপি উদ্বিগ্ন বলে।
সরকার যখন প্রতিহিংসাপরায়ন হয়ে ওঠে তখন আইনশৃঙ্খলা পরিস্থিতিও অনিয়ন্ত্রিত হয়ে যায় উল্লেখ করে গুম, খুন এবং অপহরণের সংস্কৃতি থেকে বেরিয়ে এসে দেশের ভাবমূর্তি ফিরিয়ে আনতে সরকারকে দ্রুত পদক্ষেপ নেয়ার আহ্বান জানান তিনি।
দেশটিভি/এএ
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল: