আলোচনার মাধ্যমে দ্রুত একটি অংশগ্রহণমূলক নির্বাচন দিতে সরকারের প্রতি আহ্বান জানিয়েছেন বিএনপির ভাইস চেয়ারম্যান আব্দুল্লাহ আল নোমান।
বুধবার দুপুরে জাতীয় প্রেসক্লাবে দলের যুগ্ম মহাসচিব আমান উল্লাহ আমানের মুক্তির দাবিতে আয়োজিত আলোচনা সভায় তিনি এ কথা বলেন।
সরকার এবং জাতীয় সংসদকে অবৈধ উল্লেখ করে নোমান বলেন, সংসদে যেসব আইন পাশ হচ্ছে তা আইনত দণ্ডনীয় অপরাধ এবং ভবিষ্যতে এজন্য সংশ্লিষ্টদের বিচারের মুখোমুখি হতে হবে।
জনসম্পৃক্ততা ছাড়া আন্দোলন সফলতার মুখ দেখবে না মন্তব্য করে তিনি বলেন, দল গুছিয়ে ভবিষ্যত রাজনীতির ছক কষা হচ্ছে।
দেশটিভি/এএ
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল: