বিএনপিকে জ্বালাও-পোড়াও, হরতাল-অবরোধের রাজনীতিতে আর না ফেরার পরামর্শ দিয়েছেন বাণিজ্যমন্ত্রী তোফায়েল আহমেদ। বৃহস্পতিবার সকালে চট্টগ্রামে বাংলাদেশ এ্যাপারেল এন্ড সেইফটি এক্সপো মেলার উদ্বোধনী অনুষ্ঠানে একথা বলেন তিনি।
মন্ত্রী বলেন, জঙ্গীবাদ বা সন্ত্রাস দিয়ে কেউ কখনো রাজনীতির লক্ষ্যে পৌঁছতে পারে না। টানা ৯২ দিন অবরোধ দিয়ে বিএনপি দেশকে পেছনে ফেলার ষড়যন্ত্র করেছে বলেও এসময় অভিযোগ করেন তিনি।
ভবিষ্যতে এমন রাজনীতি থেকে সবাইকে বিরত থাকার অনুরোধ জানান বাণিজ্যমন্ত্রী।
পরে মেলার দেশি-বিদেশি ৭৩টি স্টল ঘুরে দেখেন তোফায়েল আহমেদ।
দেশটিভি/টিআরটি
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল: