বিএনপি ক্রমান্বয়ে জনবিচ্ছিন্ন হয়ে পড়ছে— তাই নতুন করে ষড়যন্ত্র পাঁকাতে দলটির নেত্রী খালেদা জিয়া লন্ডনে ছেলের কাছে যাচ্ছেন বলে মন্তব্য করেছেন খাদ্যমন্ত্রী কামরুল ইসলাম ।
মঙ্গলবার সকালে জাতীয় প্রেসক্লাবে জাতীয় শোক দিবস উপলক্ষে আয়োজিত আলোচনায় তিনি এ কথা বলেন।
বিএনপি ভুল বুঝতে পেরে সাময়িক ভাবে সুস্থ্য রাজনীতিতে ফিরলেও তাদের বিশ্বাস করা যায়না— উল্লেখ করে, এদের থেকে সকলকে সজাগ থাকার আহ্বান জানান কামরুল।
বঙ্গবন্ধুকে হত্যার পেছনে জিয়াউর রহমানের মদদ ছিল—মন্তব্য করে তার এখনো দেশকে ধ্বংসের ষড়যন্ত্রে লিপ্ত রযেছে বলে হুশিয়ারি উচ্চারণ করেন খাদ্যমন্ত্রী।
একই অনুষ্ঠানে বঙ্গবন্ধুর হত্যার পেছেনে ষড়যন্ত্রকারী দেশি-বিদেশি এখনো যারা বেঁচে আছেন তাদের চিহ্নিত করে বিচারের আওতায় আনার দাবি জানান মুক্তিযুদ্ধা বিষয়ক মন্ত্রী আকম মোজাম্মেল হক।
দেশটিভি/টিআরটি
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল: