আগামী ২০১৯ সালের নির্বাচনে খালেদা জিয়াকে অংশ গ্রহণের আহ্বান জানিয়েছেন স্বাস্থ্যমন্ত্রী মো. নাসিম। শেখ হাসিনার নেতৃত্বে খালেদা জিয়াকে পরাজিত করার প্রত্যয় ব্যক্ত করেন তিনি।
বুধবার জাতীয় শোক দিবস উপলক্ষে গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায় ১৪ দল আয়োজিত জাতীয় শোক দিবসের অনুষ্ঠানে অংশ নিয়ে তিনি এ কথা বলেন।
এসময় দেশগঠনে বঙ্গবন্ধু ও তার পরিবারের ত্যাগের কথা স্মরণ করেন স্বাস্থ্যমন্ত্রী। সেই সঙ্গে বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার সমালোচনা করে নাসিম বলেন, ২০১৯ সালের নির্বাচনে খালেদা জিয়াকে পরাজিত করতে হবে।
পরে ফাতেহাপাঠ ও বিশেষ মোনাজাতে অংশ নেনে দলের নেতাকর্মীরা।
দেশটিভি/টিআরটি
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল: