রাজনীতি

দেশকে জঙ্গি-সন্ত্রাসী রাষ্ট্র প্রমাণের চেষ্টা করছে সরকার, অভিযোগ বিএনপির

নজরুল ইসলাম খান
নজরুল ইসলাম খান

রাজনৈতিক ফায়দা নিতে সরকার দেশকে জঙ্গি ও সন্ত্রাসী রাষ্ট্র প্রমাণের চেষ্টা করছে বলে অভিযোগ বিএনপি নেতৃত্বাধীন ২০ দলের। বৃহস্পতিবার সকালে রাজধানীর গুলশানে আয়োজিত সংবাদ সম্মেলনে আবারো নির্দলীয় সরকারের অধীনে সুষ্ঠু ও প্রতিদ্বন্দিতামূলক জাতীয় নির্বাচন অনুষ্ঠানের দাবি জানানো হয় দলটির পক্ষ থেকে।

গুম, খুন, শিশু হত্যা, দুর্নীতি ও ব্লগার হত্যার ঘটনা ঘটলেও তা প্রতিরোধে কার্যকর ব্যবস্থা নিতে সরকার ব্যর্থ বলেও মনে করে বিএনপির নেতারা।

এ সময় বিএনপির স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খান বলেন, দেশে আইন-শৃঙ্খলা পরিস্থিতির চরম অবনতি ঘটলেও সরকার তা নিয়ন্ত্রণে আনার চেষ্টা না করে রাজনৈতিক স্বার্থ হাসিলের চেষ্টা করছে

দেশের রাজনৈতিক পরিস্থিতির কারনে জোট কিছুটা নিস্ক্রিয় ছিলো স্বীকার করে তিনি আরো বলেন, জোটে কোনো বিভেদ নেই এবং নির্দলীয় সরকারের অধীনে নির্বাচনের দাবিতে তারা আন্দোলনরত আছেন।

সরকারের দমননীতির কারণেই অতীতের আন্দোলন সফল হয়নি বলে এক প্রশ্নের জবাবে জানান বিএনপির এ নেতা।

এদিকে, বুধবার রাতে বিএনপির গুলশান কার্যালয়ে ২০ দলীয় জোটের শীর্ষ নেতাদের নিয়ে বৈঠক করেন জোটপ্রধান ও বিএনপি চেয়ারপার্সন খালেদা জিয়া। ওই বৈঠকের আলোচ্য বিষয় এবং সিদ্ধান্ত জানাতে আজ (বৃহস্পতিবার) দুপুরে গুলশানে জোটের মহাসচিব পর্যায়ের নেতাদের নিয়ে সংবাদ সম্মেলন করেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খান।

দেশটিভি/এএ
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল:

এছাড়াও রয়েছে

রওশন এরশাদের সঙ্গে রাঙ্গা

বিদ্যুৎ বিপর্যয় নিয়ে বিরোধী দলের নেতারা যা বলছেন

এবার আরেক উপদেষ্টাকে অব্যাহতি দিলেন জিএম কাদের

জোর-জবরদস্তির নির্বাচন হবে, এমন মেসেজ পাচ্ছি: জিএম কাদের

আমরণ অনশনের ঘোষণা ইডেন ছাত্রলীগের বহিষ্কৃতদের

আলোচিত মহিউদ্দিন মহারাজের মনোনয়ন প্রত্যাহার

প্রধানমন্ত্রী সকল যড়যন্ত্র মোকাবিলা করে বীরদর্পে দেশকে এগিয়ে নিয়ে যাচ্ছে: মির্জা আজম

যা যা চাওয়া হয়েছে ভারত সব দিয়েছে: সেতুমন্ত্রী

সর্বশেষ খবর

স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার নারী দিবস উদযাপন

শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করলেন মোস্তাফিজুর রহমান

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ‘ইউল্যাব’ শিক্ষার্থীদের ফটোওয়াক

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ