বিএনপি-জামাতের পৃষ্ঠপোষকতায় এদেশে যেসব জঙ্গিদের উত্থান ঘটেছিল তারাই মুক্তচিন্তার মানুষদেরকে হত্যা করছে বলে মন্তব্য করেছেন আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মাহাবুব-উল আলম হানিফ।
বৃহস্পতিবার সকালে বঙ্গবন্ধু অ্যাভিনিউয়ে জাতীয় শোক দিবস উপলক্ষে আয়োজিত আলোচনা সভায় তিনি এ কথা বলেন।
আওয়ামী লীগ দল ভাঙার রাজনীতি করে না উল্লেখ করে হানিফ বলেন, বিএনপি-জামাত এদেশে পাকিস্তানের এজেন্ডা বাস্তবায়ন করছে। শেখ হাসিনাকে হত্যার ষড়যন্ত্রের অংশ হিসেবেই এসব হত্যাকাণ্ড ঘটানো হচ্ছে।
এছাড়াও যারা এদেশের রাজনীতিতে দেশবিরোধী শক্তিকে পূণর্বাসন ঘটিয়েছে তারা কখনো মুক্তিযোদ্ধা বা মুক্তিযুদ্ধের দল হতে পারে না বলেও মন্তব্য করেন আওয়ামী লীগের এ নেতা।
দেশটিভি/এএ
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল: