রাজনীতি

‘ক্ষমতাসীন সরকারের অধীনে নিরপেক্ষ নির্বাচন অসম্ভব’

আসাদুজ্জামান রিপন
আসাদুজ্জামান রিপন

নির্বাচনকালীন সরকার নিয়ে সম্প্রতি হাইকোর্ট পর্যবেক্ষেণের যে দুটি ফর্মুলা দিয়েছে তাতে প্রমাণ হয়েছে যে ক্ষমতাসীন সরকারের অধীনে নিরপেক্ষ নির্বাচন সম্ভব নয় বলে মন্তব্য করেছেন বিএনপির মুখপাত্র আসাদুজ্জামান রিপন। রোববার বিকেলে নয়াপল্টনের কেন্দ্রীয় কার্যালয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে তিনি এ কথা বলেন।

শাসক দলের অর্ন্তকোন্দলে দেশ গভীর সঙ্কটে রয়েছে— উল্লেখ করে, এর থেকে উত্তরণের জন্য শিগগিরই নিরপেক্ষ নির্বাচনের দাবি জানান রিপন।

দেশে কোন রাজনৈতিক কর্মসূচি না থাকলেও সরকারের অবস্থা ভাল নেয় বলেও মন্তব্য করেন বিএনপির এ মুখপাত্র।

এ সময় একটি শুদ্ধ রাজনৈতিক কাঠামো ফিরিয়ে আনতে শিগগিরই একটি নিরপেক্ষ নির্বাচন দাবি করেন তিনি।

২০১৪ সালের ৫ জানুয়ারির নির্বাচনে ১৫৩ আসনে বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচনের বৈধতা চ্যালেঞ্জ করে হাইকোর্ট দুটি পৃথক রিট করা হয়। ওই সালের ১৯ জুন ওই দুটি রিট খারিজ করে দেন বিচারপতি মির্জা হোসেইন হায়দার ও মুহাম্মদ খুরশীদ আলম সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চ। সম্প্রতি তার পূর্ণাঙ্গ রায় প্রকাশিত হয়েছে। রায়ে নির্বাচনকালীন সরকার নিয়ে দুটি পৃথক ফর্মুলা দেয় আদালত।

দেশটিভি/টিআরটি
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল:

এছাড়াও রয়েছে

রওশন এরশাদের সঙ্গে রাঙ্গা

বিদ্যুৎ বিপর্যয় নিয়ে বিরোধী দলের নেতারা যা বলছেন

এবার আরেক উপদেষ্টাকে অব্যাহতি দিলেন জিএম কাদের

জোর-জবরদস্তির নির্বাচন হবে, এমন মেসেজ পাচ্ছি: জিএম কাদের

আমরণ অনশনের ঘোষণা ইডেন ছাত্রলীগের বহিষ্কৃতদের

আলোচিত মহিউদ্দিন মহারাজের মনোনয়ন প্রত্যাহার

প্রধানমন্ত্রী সকল যড়যন্ত্র মোকাবিলা করে বীরদর্পে দেশকে এগিয়ে নিয়ে যাচ্ছে: মির্জা আজম

যা যা চাওয়া হয়েছে ভারত সব দিয়েছে: সেতুমন্ত্রী

সর্বশেষ খবর

স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার নারী দিবস উদযাপন

শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করলেন মোস্তাফিজুর রহমান

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ‘ইউল্যাব’ শিক্ষার্থীদের ফটোওয়াক

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ