বঙ্গবন্ধুর নাম ইতিহাস থেকে মুছে ফেলার শক্তি কারোরই নেই বলে জানিয়েছেন আওয়ামী লীগ সাধারণ সম্পাদক সৈয়দ আশরাফ। জাতীয় শোক দিবস উপলক্ষে মঙ্গলবার বঙ্গবন্ধু অ্যাভিনিউয়ে আয়োজিত আলোচনা সভায় তিনি এ কথা বলেন।
সৈয়দ আশরাফ বলেন, মহান নেতা হিসেবে দিন দিন বঙ্গবন্ধু শক্তিশালী হয়ে উঠছেন।
ইতিহাস থেকে যারা বঙ্গবন্ধুর নাম মুছে ফেলার চেষ্টা করেছে তাদের বিরুদ্ধে ঐকবদ্ধ প্রতিরোধ গড়ে তোলার আহ্বান জানান তিনি।
একই আয়োজনে দলের যুগ্ম সাধারণ সম্পাদক মাহবুব উল আলম হানিফ অভিযোগ করেন, বঙ্গবন্ধু হত্যার মূল হোতা ছিলেন জিয়াউর রহমান।
জঙ্গিবাদ আর হাওয়া ভবনের বিএনপিকে জনগণ কখনই চায় না বলে মন্তব্য করেন আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মাহবুব উল আলম হানিফ।
শোককে শক্তিতে পরিণত করে চক্রান্তকারীদের বিরুদ্ধে সজাগ থাকার তাগিদ দেন আওয়ামী লীগের এ নেতা।
দেশটিভি/এএ
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল: