রাজনীতি

জিয়াউর রহমানের নামে মিথ্যাচার করা হচ্ছে: রিপন

আসাদুজ্জামান রিপন
আসাদুজ্জামান রিপন

বঙ্গবন্ধু হত্যার সঙ্গে বিএনপির প্রতিষ্ঠাতা জিয়াউর রহমানকে জড়িয়ে যেসব অভিযোগ তোলা হচ্ছে- তার সমালোচনা করেছে বিএনপি। মঙ্গলবার বিকালে কেন্দ্রীয় কার্যালয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে দলের মুখপাত্র আসাদুজ্জামান রিপন এ কথা বলেন।

তিনি বলেন, বঙ্গবন্ধু হত্যার নেপথ্যে থাকা অনেকেই আওয়ামী লীগের বড় বড় পদে রয়েছেন। আওয়ামী লীগ নেতাদের কেউ কেউও সেসময় নিশ্চুপ ছিলেন।

আওয়ামী লীগ নেতারা ও কোনো কোনো গণমাধ্যম বিএনপির প্রতিষ্ঠাতা জিয়াউর রহমানের নামে মিথ্যাচার করছে বলে অভিযোগ করেন দলের মুখপাত্র আসাদুজ্জামান রিপন ।

সম্প্রতি একটি বেসরকারি টেলিভিশনের টকশোতে আওয়ামী লীগ নেতা শেখ সেলিম ও অন্যান্য বক্তাদের মন্তব্যের উল্লেখ করে রিপন বলেন, বঙ্গবন্ধু হত্যাকাণ্ড নিয়ে জিয়াউর রহমানের নামে মিথ্যা তথ্য দেয়া হয়েছে।

বিএনপি হত্যার রাজনীতিতে বিশ্বাসী নয় উল্লেখ করে, আবারো তদন্তের মাধ্যমে নেপথ্যে থাকা বঙ্গবন্ধুর প্রকৃত খুনিদের খুঁজে বের করার আহ্বান জানান বিএনপির এ নেতা।

দেশটিভি/এএ
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল:

এছাড়াও রয়েছে

রওশন এরশাদের সঙ্গে রাঙ্গা

বিদ্যুৎ বিপর্যয় নিয়ে বিরোধী দলের নেতারা যা বলছেন

এবার আরেক উপদেষ্টাকে অব্যাহতি দিলেন জিএম কাদের

জোর-জবরদস্তির নির্বাচন হবে, এমন মেসেজ পাচ্ছি: জিএম কাদের

আমরণ অনশনের ঘোষণা ইডেন ছাত্রলীগের বহিষ্কৃতদের

আলোচিত মহিউদ্দিন মহারাজের মনোনয়ন প্রত্যাহার

প্রধানমন্ত্রী সকল যড়যন্ত্র মোকাবিলা করে বীরদর্পে দেশকে এগিয়ে নিয়ে যাচ্ছে: মির্জা আজম

যা যা চাওয়া হয়েছে ভারত সব দিয়েছে: সেতুমন্ত্রী

সর্বশেষ খবর

স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার নারী দিবস উদযাপন

শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করলেন মোস্তাফিজুর রহমান

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ‘ইউল্যাব’ শিক্ষার্থীদের ফটোওয়াক

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ