রাজনীতি

বেসামাল হয়ে সরকার বিচারবহির্ভূত হত্যাকাণ্ড চালাচ্ছে: রিপন

রিপন
রিপন

দেশের আইন-শৃঙ্খলা পরিস্থিতির চরম অবনতি হওয়ায় বেসামাল হয়ে সরকার ‘ক্রসফায়ারের’ নামে বিচারবহির্ভূত হত্যাকাণ্ড ঘটাচ্ছে বলে দাবি করেছেন বিএনপির মুখপাত্র ও আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক আসাদুজ্জামান রিপন।

বৃহস্পতিবার দুপুরে রাজধানীর নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে তিনি এ কথা বলেন।

সরকারদলীয় লোকদের ‘ক্রসফায়ায়ের’ পর বিএনপির নেতাকর্মীদেরও একই কায়দায় হত্যা করা হতে পারে— আশঙ্কা প্রকাশ করে রিপন বলেন, বিএনপি সব সময়ই বিচারবহির্ভূত হত্যাকাণ্ডের বিপক্ষে।

সরকার ষড়যন্ত্রমূলকভাবে বিএনপি সমর্থিত মেয়র ও স্থানীয় সরকারের জনপ্রতিনিধিদের বরখাস্ত করছে দাবি করে, যে আইনে তাদের বরখাস্ত করা হচ্ছে তা বাতিলের আহ্বান জানান তিনি।

এছাড়াও আগামী জাতীয় নির্বাচনে আওয়ামী লীগ ৩০০ আসনেই বিনা ভোটে নিজেদের প্রার্থীর বিজয় নিশ্চিতের চিন্তা-ভাবনা করছে বলেও দাবি এ বিএনপি নেতার।

দেশটিভি/টিআরটি
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল:

এছাড়াও রয়েছে

রওশন এরশাদের সঙ্গে রাঙ্গা

বিদ্যুৎ বিপর্যয় নিয়ে বিরোধী দলের নেতারা যা বলছেন

এবার আরেক উপদেষ্টাকে অব্যাহতি দিলেন জিএম কাদের

জোর-জবরদস্তির নির্বাচন হবে, এমন মেসেজ পাচ্ছি: জিএম কাদের

আমরণ অনশনের ঘোষণা ইডেন ছাত্রলীগের বহিষ্কৃতদের

আলোচিত মহিউদ্দিন মহারাজের মনোনয়ন প্রত্যাহার

প্রধানমন্ত্রী সকল যড়যন্ত্র মোকাবিলা করে বীরদর্পে দেশকে এগিয়ে নিয়ে যাচ্ছে: মির্জা আজম

যা যা চাওয়া হয়েছে ভারত সব দিয়েছে: সেতুমন্ত্রী

সর্বশেষ খবর

স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার নারী দিবস উদযাপন

শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করলেন মোস্তাফিজুর রহমান

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ‘ইউল্যাব’ শিক্ষার্থীদের ফটোওয়াক

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ