আওয়ামী লীগকে শক্তিশালী করতে গেলে দলের সহযোগী সংগঠনগুলোকে সুসংগঠিত করতে হবে বলে মন্তব্য করেছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও জনপ্রশাসন মন্ত্রী সৈয়দ আশরাফুল ইসলাম। তৃণমূলকে শক্তিশালী না করতে পারলে দেশকে উচ্চ-মধ্যম আয়ের দেশে পরিণত করা সম্ভব নয় বলেও জানান তিনি।
শনিবার জাতীয় প্রেসক্লাবে জাতীয় শোক দিবস উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে তিনি এ কথা বলেন।
বঙ্গবন্ধু হত্যা ও ২১ আগস্টের গ্রেনেড হামলায় শেখ হাসিনাসহ আওয়ামী লীগ নেতাকর্মীদের হত্যার চেষ্টা একই সূত্রে গাঁথা— উল্লেখ করে সৈয়দ আশরাফ বলেন, এসব ঘটনার মূল পরিকল্পনাকারীদের বিচার করা হবে।
মন্ত্রী আরো বলেন, দলের তৃণমূলকে শক্তিশালী না করতে পারলে দেশকে উচ্চ-মধ্যম আয়ের দেশে উন্নীত করা সম্ভব নয়—এসময় সকলকে ঐক্যবদ্ধ হয়ে কাজ করতে হবে।
অনুষ্ঠানে ২১ আগস্টের হামলার ঘটনার সঠিক তদন্ত হচ্ছে— তাই ধরা পড়ে যাওয়ার ভয়ে এর কুশীলবরা এখন সুষ্ঠু তদন্তের দাবি জানাচ্ছে বলে মন্তব্য করেন আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মাহবুব উল আলম হানিফ।
এসময়, বঙ্গবন্ধু হত্যা ও ২১ আগস্টের হামলার মূল হোতাদের খুঁজে বের করে বিচারের মুখোমুখি করা হবে বলেও জানান খাদ্যমন্ত্রী কামরুল ইসলাম।