রাজনীতি

খালেদা জিয়াকে নিয়ে প্রধানমন্ত্রীর বক্তব্য দুঃখজনক: রিপন

আসাদুজ্জামান রিপন
আসাদুজ্জামান রিপন

বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়া ও তার ছেলে তারেক রহমান ২১ আগস্টের গ্রেনেড হামলায় জড়িত বলে প্রধানমন্ত্রী শেখ হাসিনার দেয়া বক্তব্যকে দুঃখজনক বলে মন্তব্য করেছেন দলের মুখপাত্র আসাদুজ্জামান রিপন।

রোববার দুপুরে রাজধানীর নয়াপল্টনে আয়েজিত সংবাদ সম্মেলনে তিনি এ কথা বলেন।

রিপন বলেন, ২১ আগস্টের গ্রেনেড হামলা ঘটনাটি অত্যন্ত দুঃখজনক। এর বিচার কাজ চলছে। কিন্তু প্রধানমন্ত্রীর মতো শীর্ষ পর্যায়ে থেকে এ ধরনের বক্তব্য যদি দেয়া হয় তখন বিচারপ্রক্রিয়া প্রভাবিত হওয়ার আশঙ্কা থাকে।

বিএনপির এ নেতা আরও বলেন, ২১ আগস্টের গ্রেনেড হামলার ঘটনার নিন্দা বিএনপি আগেও করেছেন এবং এখনো করছেন। এ ঘটনার সুষ্ঠু ও নিরপেক্ষ তদন্ত হওয়া প্রয়োজন।

প্রকৃত অপরাধীদের বিচারের আওতায় আনার ব্যাপারে বিএনপির ভিন্নমত নেই—উল্লেখ করে তিনি আরো বলেন, ঘটনাটিকে রাজনৈতিক প্রতিপক্ষকে ঘায়েল করার জন্য ব্যবহার করা হলে তা দুঃখজনক।

১ সেপ্টেম্বর বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে সংবাদ সম্মেলনে দলীয় কর্মসূচিও ঘোষণা করেন আসাদুজ্জামান রিপন। এসব কর্মসূচির মধ্যে রয়েছে:

১) সকালে দলীয় পতাকা উত্তোলন, ১০টায় খালেদা জিয়ার নেতৃত্বে দলের প্রতিষ্ঠাতা জিয়াউর রহমানের কবরে শ্রদ্ধা নিবেদন, বিকেল তিনটায় রাজধানীর ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশনে আলোচনা সভা। এতে প্রধান অতিথি থাকবেন খালেদা জিয়া।

২) ৩ সেপ্টেম্বর তারেক রহমানের কারামুক্তি দিবস উপলক্ষে ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশনে আলোচনা সভা।

৩) ১২ সেপ্টেম্বর খালেদা জিয়ার কারামুক্তি দিবস উপলক্ষে একই জায়গায় আলোচনা সভা।

দেশটিভি/টিআরটি
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল:

এছাড়াও রয়েছে

রওশন এরশাদের সঙ্গে রাঙ্গা

বিদ্যুৎ বিপর্যয় নিয়ে বিরোধী দলের নেতারা যা বলছেন

এবার আরেক উপদেষ্টাকে অব্যাহতি দিলেন জিএম কাদের

জোর-জবরদস্তির নির্বাচন হবে, এমন মেসেজ পাচ্ছি: জিএম কাদের

আমরণ অনশনের ঘোষণা ইডেন ছাত্রলীগের বহিষ্কৃতদের

আলোচিত মহিউদ্দিন মহারাজের মনোনয়ন প্রত্যাহার

প্রধানমন্ত্রী সকল যড়যন্ত্র মোকাবিলা করে বীরদর্পে দেশকে এগিয়ে নিয়ে যাচ্ছে: মির্জা আজম

যা যা চাওয়া হয়েছে ভারত সব দিয়েছে: সেতুমন্ত্রী

সর্বশেষ খবর

স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার নারী দিবস উদযাপন

শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করলেন মোস্তাফিজুর রহমান

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ‘ইউল্যাব’ শিক্ষার্থীদের ফটোওয়াক

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ