ক্রসফায়ার নয়, ছাত্রলীগসহ আওয়ামী লীগের অন্যান্য সহযোগী সংগঠনে শৃঙ্খলা ফিরিয়ে আনতে কেন্দ্রীয় নেতাদের নিয়ে ট্রাস্কফোর্স গঠন করতে দলের নীতিনির্ধারকদের পরামর্শ দিয়েছেন উপদেষ্টা পরিষদের সদস্য সুরঞ্জিত সেনগুপ্ত।
সোমবার রাজধানীর ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্সে আয়োজিত আলোচনা সভায় তিনি এ কথা বলেন।
এসময় জাতীয় ও আন্তর্জাতিকভাবে জঙ্গিদের অর্থায়ন বন্ধে পদক্ষেপ নিতে সরকারের প্রতি অনুরোধ জানান সুরঞ্জিত।
এদিকে, রাজধানীতে অপর এক অনুষ্ঠানে দলের প্রচার ও প্রকাশনা সম্পাদক হাছান মাহমুদ, জঙ্গি উত্থান ঘটিয়ে বিএনপি-জামাত দেশে অস্থিতিশীলতা সৃষ্টির চেষ্টা করছে বলে অভিযোগ করেন।
দেশটিভি/টিআরটি
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল: