রাজনীতি

ক্ষমতার লোভে ইনু গণতন্ত্রের সাফাই গাইছেন: রিপন

আসাদুজ্জামান রিপন
আসাদুজ্জামান রিপন

বঙ্গবন্ধু হত্যাকাণ্ডের সঙ্গে আওয়ামী লীগ ও জাসদের অনেক নেতা জড়িত রয়েছে বলে দাবি করেছে বিএনপির মুখপাত্র আসাদুজ্জামান রিপন। ওই সময় গণবাহিনীর কি ভূমিকা ছিলো তা জাতির সামনে স্পষ্ট করতে তৎকালীন গণবাহিনী'র নেতা বর্তমান তথ্য মন্ত্রী হাসানুল হক ইনুর প্রতি আহ্বান জানান তিনি।

সোমবার নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে সংবাদ সমেলনে তিনি এ কথা বলেন।

রিপন বলেন, অতীতে গণতন্ত্রবিরোধী থাকলেও এখন ক্ষমতার লোভে জাসদ নেতা ইনু গণতন্ত্রের সাফাই গাইছেন। এ সময় দলের সিনিয়র নেতাদের মুক্তিও দাবি করেন তিনি।

এদিকে, আরেক আলোচনা সভায় দলের ভাইস চেয়ারম্যান আব্দুল্লাহ আল নোমান বলেন, বঙ্গবন্ধু হত্যাকাণ্ডে আওয়ামী লীগের অনেক নেতা এবং জাসদ সভাপতি হাসানুল হক ইনুর প্রশ্নবিদ্ধ ভূমিকা ছিলো।

এ সময় সরকার অসাংবিধানিক কাজ করছে— উল্লেখ করে সরকার আইন-শৃঙ্খলা বাহিনীকে ব্যবহার করে ক্ষমতায় টিকে আছে বলেও মন্তব্য করেন নোমান।

দেশটিভি/টিআরটি
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল:

এছাড়াও রয়েছে

রওশন এরশাদের সঙ্গে রাঙ্গা

বিদ্যুৎ বিপর্যয় নিয়ে বিরোধী দলের নেতারা যা বলছেন

এবার আরেক উপদেষ্টাকে অব্যাহতি দিলেন জিএম কাদের

জোর-জবরদস্তির নির্বাচন হবে, এমন মেসেজ পাচ্ছি: জিএম কাদের

আমরণ অনশনের ঘোষণা ইডেন ছাত্রলীগের বহিষ্কৃতদের

আলোচিত মহিউদ্দিন মহারাজের মনোনয়ন প্রত্যাহার

প্রধানমন্ত্রী সকল যড়যন্ত্র মোকাবিলা করে বীরদর্পে দেশকে এগিয়ে নিয়ে যাচ্ছে: মির্জা আজম

যা যা চাওয়া হয়েছে ভারত সব দিয়েছে: সেতুমন্ত্রী

সর্বশেষ খবর

স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার নারী দিবস উদযাপন

শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করলেন মোস্তাফিজুর রহমান

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ‘ইউল্যাব’ শিক্ষার্থীদের ফটোওয়াক

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ