মহাজোটের ছাতার নিচে দলবাজী, দখলদারিত্ব, লুটপাটের রাজনীতি চলছে –এ অভিযোগ করেছেন তথ্যমন্ত্রী হাসানুল হক ইনু।
মঙ্গলবার সকালে রাজধানীতে সন্ত্রাস-নাশকতা ও দুর্নীতি বিরোধী সমাবেশে এ কথা বলেন তিনি।
এসময় দেশ থেকে জঙ্গিবাদ নির্মূল না হওয়া পর্যন্ত ১৪ দলের আন্দোলন চলবে বলে হুঁশিয়ারি ঊচ্চারণ করেন তিনি।
বিএনপি জঙ্গিবাদের প্রশ্রয় দাতা এই দলের নেত্রী খালেদা জিয়াকে কোনো ছাড় দেয়া হবে না—এ কথা উল্লেখ করে তিনি বলেন, বিচারের কাঠগড়ায় তাকে দাঁড়াতেই হবে।
সরকারের ভাবমূর্তি নষ্ট হয় এমন কাজ থেকে বিরত থাকাতে সকলের প্রতি আহ্বান জানান এ মন্ত্রী।
দেশটিভি/আরসি
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল: