নাশকতার মামলায় দলের সিনিয়র ভাইস চেয়ারম্যান তারেক রহমানসহ ৩২ জনের বিরুদ্ধে চার্জশিট দেয়ার ঘটনাকে উদ্দেশ্যমূলক বলে অভিযোগ করেছে বিএনপি।
দুপুরে নয়াপল্টনের কেন্দ্রীয় কার্যালয়ে সংবাদ সম্মেলনে দলের মুখপাত্র এবং আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক আসাদুজ্জামান রিপন এ অভিযোগ করেন।
এ সময় তিনি বলেন, মামলার এজাহারে নাম না থাকার পরও বিদেশে অবস্থানরত তারেক রহমানকে নাশকতার মামলায় জড়ানো হয়েছে।
এছাড়া, বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়াসহ অন্যান্য নেতা-কর্মীদের হুকুমের আসামি করে মামলা দায়েরের সমালোচনাও করেন রিপন।
রাজনৈতিক সম্প্রীতি ক্ষুণ্ণ করে এমন কোনো সিদ্ধান্ত না নিতে সরকারের প্রতি আহ্বান জানানো হয় সংবাদ সম্মেলনে।
দেশটিভি/আরসি
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল: