রাজনীতি

শেখ হাসিনাকে হত্যা করার পরিকল্পনায় ব্যস্ত বিএনপি: সৈয়দ আশরাফ

সৈয়দ আশরাফ
সৈয়দ আশরাফ

বিএনপির সবসময়ের পরিকল্পনা- কীভাবে শেখ হাসিনাকে হত্যা আর আওয়ামী লীগকে ধ্বংস করা যায়- জানিয়েছেন দলের সাধারণ সম্পাদক সৈয়দ আশরাফুল ইসলাম।

বুধবার রাজধানীতে ২১শে আগস্ট গ্রেনেড হামলার আলোচনা সভায় এ কথা বলেন তিনি।

তারা- বিএনপি জামাত- এক সেকেন্ডের জন্যও বসে নেই তাই নিজেদের মধ্য কোন্দল না করে সকল ষড়যন্ত্র মোকাবেলায় দলের নেতাকর্মীদের ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানান তিনি।

শ্রমিক লীগ আয়োজিত ২১ আগস্ট গ্রেনেড হামলায় নিহতদের স্মরণে রাজধানীর মহানগর নাট্যমঞ্চে আলোচনায় সৈয়দ আশরাফ অভিযোগ করেন, ষড়যন্ত্রকারীরা থেমে নেই তারা প্রতিনিয়ত আওয়ামী লীগকে ধ্বংসের ষড়যন্ত্রে লিপ্ত।

ক্ষমতায় থাকলেই নিরাপদ- নেতাকর্মীদের এমন ভাবনা ঠিক নয় জানিয়ে সৈয়দ আশরাফ বলেন, আওয়ামী লীগকে সজাগ থাকতে হবে প্রতি মুহূর্তে।

দেশটিভি/আরসি
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল:

এছাড়াও রয়েছে

রওশন এরশাদের সঙ্গে রাঙ্গা

বিদ্যুৎ বিপর্যয় নিয়ে বিরোধী দলের নেতারা যা বলছেন

এবার আরেক উপদেষ্টাকে অব্যাহতি দিলেন জিএম কাদের

জোর-জবরদস্তির নির্বাচন হবে, এমন মেসেজ পাচ্ছি: জিএম কাদের

আমরণ অনশনের ঘোষণা ইডেন ছাত্রলীগের বহিষ্কৃতদের

আলোচিত মহিউদ্দিন মহারাজের মনোনয়ন প্রত্যাহার

প্রধানমন্ত্রী সকল যড়যন্ত্র মোকাবিলা করে বীরদর্পে দেশকে এগিয়ে নিয়ে যাচ্ছে: মির্জা আজম

যা যা চাওয়া হয়েছে ভারত সব দিয়েছে: সেতুমন্ত্রী

সর্বশেষ খবর

স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার নারী দিবস উদযাপন

শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করলেন মোস্তাফিজুর রহমান

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ‘ইউল্যাব’ শিক্ষার্থীদের ফটোওয়াক

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ